ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

এম আলমগীর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৫ জুন সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর জামালপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।

জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অজয় কুমার পাল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে, পরিবেশ রক্ষায় যার যার অবস্থান থেকে, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩