ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

মাদারগঞ্জে জনতার ধাওয়ায় গরুচোর নিহত

ট্রাক ও চুরি যাওয়া গরু। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান গ্রামে ১৩ মে ভোররাতে গরু চুরি করে ট্রাক দিয়ে পালানোর সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মোশারফ হোসেন নামে এক গরুচোর নিহত হয়েছে। অপর এক চোর মারাত্বক আহত হয়েছে।

নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার গোবিন্দদাসী গ্রামে।

তবে মাদারগঞ্জ থানা পুলিশ চুরির কাজে ব্যবহৃত ট্রাকটিসহ এর চালক মুকুলকে আটক করেছে।

মাদারগঞ্জ মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ১৩ মে ভোর রাতের দিকে একদল চোর উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের মহিষবাথানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইস্কান্দার আলীর খামারে প্রবেশ করে কয়েকটি দুধেল গাভি ট্রাকে তোলার চেষ্টা করে। এসময় লোকজন টের পেলে তারা একটি গরু তুলে দ্রুত ট্রাক চালিয়ে যেতে থাকে। এ সময় গ্রামবাসী তাদের পিছু নিয়ে ধাওয়া করলে এক পর্যায়ে দুই ব্যক্তি চলন্ত ট্রাক থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে একজন ঘটনাস্থলেই নিহত হয়। অপরজন আহত হয়। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকসহ চুরি যাওয়া গরু ও চালক মুকুলকে আটক করে পুলিশ। আটক মুকুলের বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলার নব নব গ্রামে বলে জানা গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে জনতার ধাওয়ায় গরুচোর নিহত

আপডেট সময় ০৭:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩