ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে এপিএ এর কর্মশালা অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়। এটি মূলত একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মদক্ষতার প্রতিফলন।

‘তাই এ চুক্তির লক্ষ্যগুলোর সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে এবং বাস্তবায়নযোগ্য কর্মকাণ্ডসমূহকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতাভুক্ত করতে হবে।’

এপিএ-কে প্রশাসনিক কাজ পরিমাপের প্যারামিটার হিসেবে উল্লেখ করে এর লক্ষ্যগুলোকে দক্ষতা ও প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবায়নের জন্য কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান প্রফেসর ড. মো. আবু তাহের।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এপিএ টিমের আহ্বায়ক প্রফেসর ড. মো. কামরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন। আর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান ও রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে রূপকল্প ঘোষণা করেছেন-তা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা-গবেষণায় অভূতপূর্ব সাফল্য অর্জন করতে হবে। এক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক ও অতিরিক্ত পরিচালক, এপিএ কমিটির ফোকাল পয়েন্টবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ-এর ফোকাল পয়েন্ট ও সহকারী রেজিস্ট্রার মো. আনিসুজ্জামান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে এপিএ এর কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩