ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

মেলান্দহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক কারবারিকে জব্দকৃত আলামতসহ সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে ৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী গ্রামের আব্দুস সামাদের ছেলে জিয়ার আলী (৪৫) ও শাহ আলীর ছেলে গোলাম রব্বানী (৫৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেনের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক জাহেদুল ইসলামের নেতৃত্বে এএসআই অরুণ কুমার দাস, আজিজুল হক ও পুলিশ সদস্য শফিকুল ইসলামসহ একটি চৌকস দল অভিযান চালিয়ে মাদক কারবারিদের ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসি) দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ এবং মাদকের সাথে জড়িত কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

মেলান্দহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩