ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

বয়লার বিস্ফোরণের ঘটনায় রাইসমিল মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

মেলান্দহে কেয়া অটো রাইস মিলের বিস্ফোরিত বয়লার। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মেলান্দহ উপজেলার বাঘাডোবা গ্রামের কেয়া অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে দু’জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মিলটির মালিক ও ব্যবস্থাপকসহ কয়েকজনকে আসামি করে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহত বয়লার মিস্ত্রি শেরপুর সদরের আসাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে ১৫ জুলাই ঘটনার দিন বিকেলে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, ১৫ জুলাই সকাল সোয়া ১০টার দিকে কেয়া অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে বয়লার মিস্ত্রি আব্দুল করিম ও তার সহকারী মো. মিন্টু নিহত হন। নিহত আব্দুল করিমের বাড়ি শেরপুর সদর উপজেলার আসাড়া গ্রামে। নিহত শ্রমিক মো. মিন্টু মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নওশের আলীর ছেলে। দু’জনের লাশ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত আব্দুল করিমের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে ১৫ জুলাই বিকেলে মিল মালিক আবুল কালাম আজাদ ও ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে রাইসমিল পরিচালনায় অবহেলার কারণে দুর্ঘটনার অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই মিল মালিক ও ব্যবস্থাপকসহ মিলের অন্যান্য কর্মচারীরা গা ঢাকা দিয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘বয়লার বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বয়লার বিস্ফোরণের ঘটনায় রাইসমিল মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৭:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮