ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দেওয়ানগঞ্জে ৪৯৩ জন জেলে পরিবার পেল সহায়তার চাল

দেওয়ানগঞ্জ : সহায়তার চাল গ্রহণ করেন একজন জেলে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জীবিকায় ক্ষতিগ্রস্ত নিবন্ধিত ৪৯৩ জন কার্ডধারী মৎস্যজীবীদের মধ্যে জনপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর, শনিবার সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়।

জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের জন্য ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে ৪ অক্টোবর, শনিবার থেকে ২৫ অক্টোবর, শনিবার পর্যন্ত। মা ইলিশ ধরা বন্ধ থাকায় সরকারঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জীবিকায় ক্ষতিগ্রস্ত নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বরাদ্দ দেন সরকার ।

পাররামরামপুর ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া জে কে, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, অফিস সহকারী সাদ্দাম হোসেন, সংযুক্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, ইউপি সদস্য আমেজ আলী, বাদশা মিয়া, অমর ফারুক, কোহিনুর বেগম প্রমুখ উপস্থিত।

সরকারের এই সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভাত খাওয়া গ্রামের জেলে আক্কাছ আলী এ প্রতিবেদককে বলেন, নিষেধাজ্ঞার সময়ে পরিবার চালাতে এই চাল সহায়তা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ।

দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম এ প্রতিবেদককে বলেন, দেওয়ানগঞ্জ পৌরসভাসহ আটটি ইউনিয়নে চার হাজার ৮৪ জন জেলে পরিবারদের জন্য ২৫ কেজি হিসাবে ১০২ দশমিক ১০০ মেট্রিক টন চাল বরাদ্ধ দিয়েছে সরকার। প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ অব্যাহত রয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, যে সকল জেলে মা ইলিশ ধরা থেকে বিরত সেইসব জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণে যেন কোন রকম অনিয়ম না হয় সে জন্য সংযুক্ত কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৪৯৩ জন জেলে পরিবার পেল সহায়তার চাল

আপডেট সময় ১০:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫