ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র চালক নিহত, আহত সিএনজি যাত্রী রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড

জামালপুর এপির প্রেরণায় ভিডিসি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জামালপুর এরিয়া প্রোগ্রামের প্রেরণায় গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে কম্বল বিতরণ।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শীতার্ত মানুষের কষ্ট নিরসনে কমিউনিটির অনুদানে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে পরিচালিত জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তা ও প্রেরণায় সদর উপজেলার লক্ষ্মীরচরে দরিদ্র ও অতিদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান।

১৯ জানুয়ারি চরযথার্থপুর গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে এলাকাবাসীর অনুদানে গঠিত তহবিলের টাকায় শীতবস্ত্র কিনে বিতরণ করা হয়। ভিডিসির মাধ্যমে নির্বাচিত এলাকার বৃদ্ধ, প্রতিবন্ধী, দুগ্ধদানকারী ও গর্ভবতী মা এবং কিশোর, কিশোরীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, জামালপুর এপি ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এপি ম্যানেজার মিনারা পারভীন, সিডিও সমীর কুমার পান্ডে প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরযথার্থপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি দুখু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিডিসির সদস্য সামিদুল ইসলাম।

ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, প্রতিটি এলাকায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে একটা মানুষও শীতে কষ্ট করতো না। তিনি ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের কর্তৃপক্ষ ও চরযথার্থপুর গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।

ওয়ার্ল্ড ভিশনের সেবাস্টিয়ান পিউরিফিকেশন এলাকাবাসী ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্য এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের অনুদানে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি, বেসরকারি উদ্যোগের পাশাপাশি এলাকার মানুষও ইচ্ছে করলে জনকল্যাণে অবদান রাখতে পারে। আজকের শীতবস্ত্র বিতরণ তার জলন্ত উদাহরণ।

শীতবস্ত্রপ্রাপ্ত একাধিক শীতার্ত মানুষ সন্তোষ প্রকাশ করে বলেন, এর আগে এমুন সুন্দর ও মোটা কম্বল আমরা পাই নাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

জামালপুর এপির প্রেরণায় ভিডিসি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৬:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩