ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেওয়ানগঞ্জে গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে সুরুজল হক (৫৪) নামের মাদকাসক্ত ও গাঁজা ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। ১৮ জানুয়ারি বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম কামরুন্নাহার শেফা এ রায় দেন।

জানা গেছে, ১৮ জানুয়ারি বিকেলে অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সবুজপুর গ্রামের সুরুজলকে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) দফা (গ) ধারায় তাকে দণ্ড দেওয়া হয়।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ অধিদপ্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইউএনও কামরুন্নাহার শেফা জানান, মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ এবং এর ব্যবহার রোধকল্পে অভিযান করা হয়েছে। আশাকরি সবাই সচেতন হবে এবং মাদক নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেওয়ানগঞ্জে গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট সময় ০৩:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩