ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ফ্লাইট বিলম্বের কারণে অনুশীলনে দেরীতে পৌঁছালেন নেইমার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্যারিস থেকে তুরিনে যাবার ফ্লাইটের সময়সূচী বিলম্বের কারণে ব্রাজিলের বিশ্বকাপ দলের অনুশীলনে দেরীতে পৌঁছেছেন নেইমার ও মারকুইনহোস। দোহার উদ্দেশ্যে রওনা হবার আগে তুরিনের পাঁচদিনের অনুশীলন ক্যাম্প করছে ব্রাজিল।

দলের ২৬ জন সদস্যের ১৪ নভেম্বর সকালে জুভেন্টাসের ট্রেনিং সেন্টারে রিপোর্ট করার কথা থাকলেও নেইমার ও মারকুইনহোস পিএসজি থেকে দলে যোগ দিতে দেরী করেন। যান্ত্রিক ত্রুটির কারনে তাদের ফ্লাইট বিলম্বিত হওয়ায় এই দেরী হয়েছে বলে পরবর্তীতে জানা গেছে।

এই দুজন দুপুরে এসে দলের সাথে যোগ দেন। গত এক সপ্তাহ ধরে যে খেলোয়াড়রা ক্লাবের হয়ে মাঠে নামেননি এমন ১৪ জন খেলোয়াড় নিয়ে হালকা অনুশীলন করেছেন কোচ তিতে। মাঠের সেশনের শেষে জিমে অন্যদের সাথে যোগ নেইমার ও মারকুইনহোস।

ব্রাজিলের টেকনিক্যাল স্টাফ সূত্রে জানা গেছে তুরিনে প্রথম দুইদিন খেলোয়াড়দের শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এরপর ধীরে ধীরে তাদের অনুশীলনের মাত্রা বাড়ানো হবে। আগামীকাল পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করার কথা রয়েছে।

আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

ফ্লাইট বিলম্বের কারণে অনুশীলনে দেরীতে পৌঁছালেন নেইমার

আপডেট সময় ০২:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২