ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সুনামগঞ্জ ও ছাতকে বিদ্যুৎ সরবরাহ শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বন্যা কবলিত সুনামগঞ্জ শহর ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় চার দিন পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

জেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, আজ সোমবার বিকেল ৫ টা ৪৫ মিনিটের দিকে সুনামগঞ্জ শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বন্যার কারণে গত বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ সোমবার হাসপাতাল, কারাগার, ডিসি অফিস ও সদর থানাতে বিদ্যুৎ ফিরে আসে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলেন, শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। গুরুত্বপূর্ণ অফিসগুলোতে বিদ্যুৎ দেয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজ চলছে।

জেলার ছাতকসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান জানিয়েছেন, আজ সোমবার উপজেলায় বিদ্যুৎ সংযোগ এসেছে। পানি কিছুটা কমলেও এখনও বহু সড়ক ও ঘরবাড়ি পানির নিচে রয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানিয়েছেন, সুরমার পানি সোমবার সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জে। ২৪ ঘণ্টায় জেলায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জ-সিলেট সড়কে সোমবার পানি কিছুটা কমেছে। সড়কের বেশকিছু এলাকায় এখনও পানি রয়েছে গেছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম বলেন, প্রায় পাঁচ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে গাড়ি দিয়ে ৬০ হাজার লিটার বিশুদ্ধ পানি দেয়া হয়েছে।

বন্যা পরিস্থিতির মধ্যে চুরি-ডাকাতি বা অপরাধমূলক অন্যান্য কর্মকান্ড যেন ঘটে সেজন্য পুলিশ তৎপর আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ধার অভিযান চলছে ও শুকনো খাবার বিতরণ চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ ও ছাতকে বিদ্যুৎ সরবরাহ শুরু

আপডেট সময় ১০:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২