ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পার্থশীতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের বর্ধিত সভা

পার্থশীতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: আসন্ন ৮ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইফতেখার আলমকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে সন্ধ্যায় পূর্ব মোরাদাবাদ বাজার মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেহান আলী মাস্টারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, শহর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান লাজু, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনোয়ার হোসেন আবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী লিচু প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধ হয়ে ১৫ জুন ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

পার্থশীতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের বর্ধিত সভা

আপডেট সময় ০৩:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২