ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ জিতেছে অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা

অনূর্ধ্ব-১৫ বাংলাদেশ দলের উল্লাস। ছবি : সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নেপালের কাঠমন্ডুতে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র থাকার পরে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

সেখানে বাংলাদেশ দলের গোলরক্ষক দুটি পেনাল্টি ঠেকিয়ে দেন। এতেই জয় নিশ্চিত হয়ে যায় লাল সবুজ জার্সিধারীদের।

নেপালের আনফা কমপ্লেক্সে শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। রাসেল আহমেদ আর নিহাত জামান উচ্ছ্বাসের চারটি সুযোগ হাতছাড়া হওয়ার পর ২৫ মিনিটে বাংলাদেশ সফল হয়। গোলটা অবশ্য আত্মঘাতী। কর্নার থেকে হেড করে দলকে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে দেন পাকিস্তানের ডিফেন্ডার হাসিব আহমেদ।

তবে বিরতির পর পাকিস্তান সমতা নিয়ে আসে ম্যাচে। ৫৩ মিনিটে ডিফেন্ডার হেলাল আহমেদের ফাউলের সুবাদে পেনাল্টি পায় পাকিস্তান। মহিবউল্লাহর ডান দিক দিয়ে নেয়া শট ঠেকাতে পারেননি গোলকিপার মিতুল মারমা। আর ৭৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে ইবনে আহাদ শাকিলের কর্নার থেকে উচ্ছ্বাসের জোরালো হেড রুখে দেন পাকিস্তানের গোলকিপার।

নির্ধারিত ৯০ মিনিট শেষে সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে বদলি গোলকিপার মেহেদী হাসানের দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশকে এনে দিয়েছে শিরোপা। বাংলাদেশের হয়ে তৌহিদুল ইসলাম হৃদয়, রাজা আনসারী ও রুস্তম ইসলাম গোল করলেও রাজন হাওলাদারের শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। রবিউল ইসলামের শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলকিপার। তবে পাকিস্তানের তিনটি শট রুখে দিয়ে লাল-সবুজদের জয় নিশ্চিত করেন মেহেদী।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জিতেছে অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা

আপডেট সময় ০৭:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮