ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র চালক নিহত, আহত সিএনজি যাত্রী রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ি এলাকায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অনেক কষ্টে রয়েছেন পাহাড়ি এলাকার মানুষ। বিশেষ করে গারো পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের কষ্টের শেষ নেই।

অসহায় দরিদ্র এসব পরিবারের যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে এই শীতে গরম কাপড়চোপড় কেনা তাদের জন্য অনেকটাই অস্বাভাবিক ব্যাপার। এসব চিন্তুা করেই বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে শীতের তীব্রতা ঠেকাতে এবং তাদের উষ্ণতায় ভরে দিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৪ জানুয়ারি উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব শীতবস্ত্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

শীতবস্ত্র বিতরণকালে সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, সাবেক ইউপি সদস্য নুরজাহান বেগম অঞ্জলিসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে খুশিতে উদ্বেলিত হতে দেখা গেছে শীতবস্ত্র পাওয়া পরিবারের লোকজনকে। তাদের কষ্টের দিনে পাশে দাঁড়ানোই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৯:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২