ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামে ১৭ জানুয়ারি দুপুরে অভিযান চালিয়ে দেড় মণ গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া গ্রামের মো. ধনু মিয়ার ছেলে মো. আতিকুর রহমান ওরফে শিপন (২৬) ও একই উপজেলার মেড্ডা গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. কামরুজ্জামান পিয়াস (২৫)।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুরের মেলান্দহ থানাধীন মালঞ্চ গ্রামস্থ ইউনাইটেড ট্রাস্ট আলহাজ্ব এম. এ. রশীদ মা, শিশু ও চক্ষু হাসপাতালের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ ওই দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে ৬৭ কেজি গাঁজা, গাঁজা বহনকারী একটি কাভার্ড ভ্যান, নগদ ১ হাজার ১৯০ টাকা, দুটি ক্রেডিট কার্ড ও দুটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ লাখ ১০ হাজার টাকা।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ৬৭ কেজি গাঁজা ব্রাহ্মণবাড়ীয়া থেকে জামালপুরে বিক্রির জন্য কাভার্ড ভ্যানে বহন করে নিয়ে আসে। তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়ীয়া থেকে কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুজন গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২