ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড। ২১ অক্টোবর বেলা ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন, সাবেক উপ-অধিনায়ক নুরুল ইসলাম, আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকনুজ্জামান রোকন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আইনজীবী জহুরুল ইসলাম মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

বক্তারা সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান। উপজেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এ মানববন্ধনে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

আপডেট সময় ০৫:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮