ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ফারিহা সৌরভি

ফারিহা সৌরভি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে ফারিহা সৌরভি নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর দুপুরে শহরের গড়কান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ওই এলাকার ফরিদ আলীর মেয়ে।

পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর সকালে ফারিহাকে সাথে নিয়ে মা রওশনারা বেগম উপজেলা পরিষদের কোয়াটারে রান্নার কাজে যান। বিকেল তিনটার দিকে সেখান থেকে ফারিহা নিখোঁজ হয়। এরপর ওই শিশুকে খুঁজতে পরিবারের সদস্যরা শহরে মাইকিংসহ থানায় সাধারণ ডায়েরি করে।

পরে পুলিশ অভিযান শুরু করলে ১৫ সেপ্টেম্বর দুপুরে গড়কান্দা এলাকার একটি পুকুর থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে ওই শিশুর মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নালিতাবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১