ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৯ জুন ৩৬ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ ২০ জন কম মারা গেছেন। গতকাল ৫৮ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ২০ ও নারী ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৩২ জনে।

১০ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে, খুলনা বিভাগে ৫ জন, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে রয়েছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় ২৬ হাজার ৮৭৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৩২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। গতকাল ছিল ৮ দশমিক ৭৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৮ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৯ শতাংশ। সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১