ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

দারিদ্র্য বিমোচন দিবস : সাড়ে চার লাখ অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেবে ব্র্যাক

১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস। বাংলাদেশ থেকে দারিদ্র্য নিরসনে সরকারের পাশাপাশি ব্র্যাক নিরলসভাবে কাজ করে চলেছে। এক্ষেত্রে ব্র্যাকের বহুমুখী কর্মকাণ্ডের মধ্যে ‘অতিদরিদ্র কর্মসূচি’ দুই বছর মেয়াদী একটি বিশেষ উদ্যোগ যা ইতিমধ্যে চরম দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে।

কর্মসূচিটির আওতায় ব্র্যাক ২০০২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের ৪৭টি দারিদ্র্যপীড়িত জেলার ১৮ লাখের বেশি নারী এবং তাদের পরিবারকে চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছে। ২০১৬ সালে ৭৯ হাজার ৪৮০টি চরম দরিদ্র পরিবারকে অতিদরিদ্র কর্মসূচির সহায়তার আওতায় আনা হয়েছে। ২০২০ সালের মধ্যে আরও সাড়ে চার লাখ পরিবারকে সহায়তা করার লক্ষ্যমাত্রা সামনে রেখে ২০১৮ সালে বাংলাদেশের ৪৫টি জেলার ২৩৮টি উপজেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৫০০টি পরিবারের জন্য অতিদরিদ্র কর্মসূচির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে জামালপুর জেলা অন্যতম। ২০১৮ সালে এই জেলার সাতটি উপজেলার ২ হাজার ১১৮টি পরিবারকে অতিদরিদ্র কর্মসূচির সহায়তার আওতায় আনা হয়েছে।

ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচিতে অংশগ্রহণকারী পরিবারগুলোর শতকরা ৯৫ ভাগের ‘অতিদরিদ্র অবস্থা’ থেকে উত্তরণ ঘটে। ব্র্যাকের কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সি-গ্যাপ আটটি দেশে এই মডেলকে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করে এবং সাফল্য পায়। ক্রমে এই মডেলটি বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ে। এই কর্মসূচির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আর্থ-সামাজিক বাস্তবতা এবং অন্যান্য প্রেক্ষাপট অনুযায়ি মূল কাঠামো ঠিক রেখে কর্মসূচির আওতাভুক্ত কার্যক্রমগুলো কী হবে তা নির্ধারণ করা যায়। ফলে বর্তমানে ৪৩টি দেশের সরকার ও বেসরকারি সংস্থা নিজ নিজ দেশে এই কর্মসূচি পরিচালনা করে অতিদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখছে। (সংবাদ বিজ্ঞপ্তি)

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দারিদ্র্য বিমোচন দিবস : সাড়ে চার লাখ অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেবে ব্র্যাক

আপডেট সময় ০৮:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮