ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলারচিঠিডটকম এর প্রকাশক মাইনুল ইসলাম মুনুর শুভেচ্ছা

বাংলারচিঠিডটকম এর প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বিশ্ব মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়ার আহ্বানসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়েছেন বাংলারচিঠিডটকম এর প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু।

এক শুভেচ্ছা বার্তায় প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু বলেন, বিশ্ব মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা প্রতিবছর আমাদের মাঝে আসে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির উপলক্ষ নিয়ে। তাই মুসলিমদের কাছে পবিত্র ঈদুল আজহার গুরুত্ব অপরিসীম। ইসলাম ধর্মীয় ভাবগাম্ভীর্যের ঐতিহ্যগত ইতিহাসের পথ ধরে পবিত্র ঈদুল আজহার দিনে পশু কোরবানির মাধ্যমে মহান আল্লাহ তায়ালার প্রতি আনুগত্য লাভের সুযোগ ঘটে এই ঈদে। একই সাথে ঈদ উপলক্ষে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের খুশি-আনন্দ ভাগাভাগি করে একে অপরের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার মেলবন্ধনে আবদ্ধ হওয়ারও সুযোগ ঘটে।

তিনি আরও বলেন, বিগত প্রায় দেড় বছর ধরে প্রাণঘাতি কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণের মহামারি পরিস্থিতিতে বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের জীবন ও জীবিকা আজ থমকে গেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এবার তৃতীয় ঢেউয়ে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। এই অবস্থায় সারাবিশ্বে এবারের ঈদুল আজহাও উদযাপন হতে যাচ্ছে অনেকটা ভয় ও শঙ্কার মধ্য দিয়ে। তবুও থেমে থাকবে না ঈদ আনন্দ উপভোগের সকল আয়োজন। তবে করোনাভাইরাস পরিস্থিতি মাথায় রেখেই ঈদের জামাতে নামাজ পরা, পশু কোরবানি দেওয়া, পরিবার-পরিজন নিয়ে আত্মীয়স্বজনদের বাসাবাড়িতে বেড়াতে যাওয়া, দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়াসহ নানা আয়োজনে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত রেখেই চলতে হবে। নানা শঙ্কা ও দুরাবস্থার মধ্যেও পবিত্র ঈদুল আজহার যাবতীয় আয়োজন শুভ হোক মহান আল্লাহ তায়ালার কাছে সেই প্রার্থনা করছি।

প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু পবিত্র ঈদুল আজহার এই শুভ দিনে বাংলারচিঠিডটকম এর সম্পাদক এবং সম্পাদনা ও বার্তা বিভাগে কর্মরত সকল সাংবাদিক, জেলা ও উপজেলা প্রতিনিধি সাংবাদিকবৃন্দ, বাংলাদেশসহ সারাবিশ্বের অগণিত প্রিয় পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং জামালপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সকল সাংবাদিকসহ জামালপুর জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ঈদ মুবারক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলারচিঠিডটকম এর প্রকাশক মাইনুল ইসলাম মুনুর শুভেচ্ছা

আপডেট সময় ১১:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১