ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আওয়ামী লীগনেতা প্রহৃত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গরুর হাটের নিয়ন্ত্রণ ও ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিকের নেতৃত্বে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ১৯ জুলাই উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ও পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল হক সুমুকে ১৯ জুলাই সকাল ১০টার দিকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে। কিছুক্ষণ পর সিদ্দিকের নেতৃত্বে ১৫-২০ জন লোক বারইপটল মোড়ে শামসুল হক সুমুর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স পারুল এন্টারপ্রাইজে হামলা চালায়। তারা সুমুকে অতর্কিত কিল-ঘুঁষি ও লাথি মারে।

শামসুল হক সুমু অভিযোগ করেন, পিংনার গোপালগঞ্জ গরুহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ১৬ জুলাই হাট চলাকালে সিদ্দিকের লোকজন হাটের কোষাধ্যক্ষ শামসুল হকের কাছে গিয়ে টাকা চায়। এ নিয়ে কথা কাটাকাটি হলে কোষাধ্যক্ষকে তারা লাঞ্ছিত করে। এসময় স্থানীয়রা প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রলীগ নেতা রবি মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় থানায় মামলা হলে সিদ্দিক ক্ষিপ্ত হয়ে ১৯ জুলাই সকালে পুনরায় শামসুল হককে মারধর ও তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে বলে তিনি জানান।

অভিযুক্ত উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, আমার এক কর্মীকে সে বকাবকি করেছে সেটা জানতে তার ওখানে গেছিলাম। তার সাথে দেখাও হয়নি। তবে মারপিটের বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ এ প্রতিবেদককে জানান, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

সরিষাবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আওয়ামী লীগনেতা প্রহৃত

আপডেট সময় ০৯:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১