ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

দেওয়ানগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে চাল বিতরণ অব্যাহত

১৭ জুলাই সকালে পৌরসভায় চাল বিতরণ করেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জিআর কর্মসূচির আওতায় অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা চাল বিতরণ অব্যাহত রয়েছে। ১৬ জুলাই পৌরসভা থেকে চাল বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ।

জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জিআর ও ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ হাজার ৮১ জন গরীব ও দুঃস্থ পরিবারদের জন্য চাল বরাদ্দ করা হয়েছে।

১৭ জুলাই সকালে চাল বিতরণকালে পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ বলেন, করোনার কারণে পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী, পরিবহনচালক ও অসহায় পরিবারদের জন্য জিআর ও ভিজিএফ কর্মসূচির আওয়ায় ৪ হাজার ৮১ পরিবারের জন্য ৪০.৮১ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। ১৬ জুলাই থেকে জিআর ও ভিজিএফের চাল বিতরণ শুরু করা হয়েছে। ২০ জুলাই পর্যন্ত চাল বিতরণ অব্যাহত থাকবে। এছাড়াও যদি কোন পরিবারের নাম তালিকায় না থাকে ও ঘরে খাবার না থাকলে পৌরসভায় ফোন দিলে তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর সচিব নুরুল ইসলাম মিন্টু, ট্যাগ অফিসার ফরিদ আহাম্মেদ আখন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সির নুরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ, আক্কাছ আলী, সহকারী হিসাবরক্ষক সাইদুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে চাল বিতরণ অব্যাহত

আপডেট সময় ০৮:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১