ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

শেরপুরে গাছ চাপায় শিশুর মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর:

শেরপুরের শ্রীবরদী উপজেরায় গাছের নিচে চাপা পড়ে লালন মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ জুলাই দুপুরে উপজেলার তিনআনী ছনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মৃত নূরল ইসলামের ছেলে।

নিহত শিশুর মা ফরিদা বেগম ও এলাকাবাসী জানায়, তিনআনী ছনকান্দা গ্রামের আলাল মিয়ার সাথে পার্শ্ববর্তী জাকির মিয়ার মধ্যে জমি ও গাছ নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। স¤প্রতি আলাল মিয়া বিরোধপূর্ণ জমিতে থাকা কয়েকটি একাশিয়া গাছ বিক্রি করে দেন।

১০ জুলাই দুপুরে গাছের ক্রেতা করাত কলের শ্রমিকদের নিয়ে গাছগুলো কাটা শুরু করে। এ সময় ওইসব গাছের পাশ দিয়ে যাওয়ার সময় লালনের ওপর একটি গাছ পড়ে যায়। এতে ওই শিশু মাথা ও বুকে প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক আসাদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরে গাছ চাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১