ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা
শিশু পাচার ও শোষণ প্রতিরোধে দরকার সমন্বিত নীতিগত উদ্যোগ

পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময়

বাংলাদেশে ভুল ও জাল জন্মনিবন্ধন (False Birth Registration) শিশু সুরক্ষার একটি মারাত্মক সংকট হিসেবে দেখা দিচ্ছে। বয়স, জন্মতারিখ, পিতা-মাতার পরিচয় ও জন্মস্থানের ভুল তথ্য শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং আইনি অধিকার থেকে বঞ্চিত করছে। শিশু পাচার ও অভ্যন্তরীণ শিশু যৌন শোষণ (CST) প্রতিরোধে এই সমস্যা অবিলম্বে সমাধান করা প্রয়োজন বলে মনে করছে বেসরকারি সাহায্য সংস্থা অপরাজেয় বাংলদেশ।

এই লক্ষ্যে অপরাজেয়-বাংলাদেশ “দি ফ্রিডম ফান্ডের” অর্থায়নে “বাংলাদেশের যৌন নির্যাতন ও পাচারের শিকার শিশুদের সুরক্ষা বৃদ্ধি” শীর্ষক একটি প্রকল্প পরিচালনা করে আসছে।

বিভিন্ন মাঠপর্যায়ের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে জন্মনিবন্ধন না থাকা শিশুদের জন্য ভুয়া বা অনুমানভিত্তিক তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে সচেতনতার অভাব, প্রশিক্ষণহীনতা এবং “অপ্রাপ্য (Oprappo)” অপশনের ভুল বা সীমিত ব্যবহারের কারণে এই অনিয়ম আরও বাড়ছে। ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবস্থায় সার্ভার জটিলতা ও প্রশাসনিক বিলম্বও সমস্যাকে জটিল করে তুলছে।

জন্মনিবন্ধন জটিলতার কারণে দেশের অনেক শিশুর জীবনের সুরক্ষার বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। অপরাজেয় বাংলাদেশের অনুসন্ধানে এমন এক কন্যাশিশুকে তার স্বাভাবিক জীবন থেকে আজ যৌনকর্মী হয়ে এক বিভীষিকাময় জীবন কাটাতে হচ্ছে। লালমনিরহাট জেলার ওই কন্যাশিশু আসমার (ছদ্মনাম) জীবনের সত্য ঘটনার বর্ণনায় উঠে এসেছে এক অন্ধকার জগতের বিভীষিকাময় পরিস্থিতি।

চমচম-খ্যাত জেলার নাম টাঙ্গাইল। সেই জেলার প্রত্যন্ত সুবর্ন গ্রামে অশুভ ভাগ্য নিয়ে জন্ম হয় এক চন্দ্রমল্লিকার। জন্মের দুই মাসের মাথায় দুরারোগ্য ব্যাধিতে মারা যায় তার বাবা। চন্দ্রমল্লিকার মতই শিশুটির চেহারা ছিল অপরূপ। হতদরিদ্র পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি হয়ে পড়ে দিশেহারা। মল্লিকার মা কোনো কূলকিনারা খোঁজে না পেয়ে মেয়েকে নিয়ে কাজের সন্ধানে অজানার পথে পাড়ি দেন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে পরিচয় হয় এক মহিলার সঙ্গে। সেই মহিলা কাজের কথা বলে নিয়ে আসে জামালপুর যৌনপল্লীতে। সেখানে তার মা বাধ্য হয়ে যৌন কাজ শুরু করে। সেখানে বড় হতে থাকে মল্লিকা। কয়েক বছর যাওয়ার পর মল্লিকার মায়ের গর্ভে আরও একটি কন্যা সন্তান আসে। সেই শিশুরও জন্ম হয় যৌনপল্লীতে। শিশু জন্মের কিছুদিন পর মল্লিকার মা অসুস্থ হয়। আগের মতো আর কাজ করতে পারেন না। যার জন্য দু-বেলা ঠিকমত খাবার জুটছিলো না। খাবারের অভাবে অনাহারে দিন কাটতে লাগলো মল্লিকার পরিবারের। ছোট মল্লিকা ভাবছে, এখন কি করা যায় তার পরিবারের জন্য।

এদিকে তার মায়ের অসুস্থতার সুযোগে যৌনপল্লীতে আসা বিভিন্ন ছেলেরা তাকে খাবারের লোভ দেখিয়ে খারাপ প্রস্তাব দেয় এবং যৌন হয়রানি করে। কেউ আসে চিমটি কাটে। কেউ এসে উড়না টানে। আবার কেউ বা এসে স্পর্শকাতর জায়গায় হাত দেয়। মল্লিকার রঙিন স্বপ্ন এক মুহূর্তেই ভেঙেচুরে চুরমার হয়ে যায়। ভয়ে আতংকে দিশেহারা হয়ে পড়ে ছোট্ট মল্লিকা। চারিদিকে কলঙ্কের কালিঘেরা দেওয়াল।বাধ্য হয়ে জীবনের কঠিন সিদ্ধান্তে পৌঁছে সে। কলিতেই ঝরে যাওয়া মল্লিকা নামের ফুলটি ভাগ্যের নির্মম পরিহাসে সে হয়ে উঠে যৌনকর্মী।

তখন মল্লিকার বয়স আনুমানিক ১৩/১৪ বছর। যৌনপল্লীতে থাকা মাজারের একজন খাদেম ও একজন সর্দারনীর মাধ্যমে তার বয়স বাড়িয়ে যৌনকাজের লাইসেন্স করা হয়। শুরু হয় মল্লিকার ট্র্যাজেটি জীবনের আরএক অধ্যায়। ফুটফুটে ষোড়সী কিশোরী মল্লিকা যেন হাজারো ক্ষুধার্ত বাঘের খাবারে পরিনত হয়। যৌনপল্লীর সবচেয়ে সুন্দর ফুলের কলি মল্লিকা। একসময় সে অভাব থেকে বেরিয়ে আসে। স্বচ্ছলভাবে চলা শুরু করে। মল্লিকা স্বাভাবিক জীবনের গল্প সাজাতে চেয়েছিল। কিন্তু তার এই স্বচ্ছলভাবে চলা তার বান্ধবী মেনে নিতে পারছিলো না। মল্লিকার মাকে তার বান্ধবী নেশার কাজের সাথে সম্পৃক্ত করে।

একসময় মল্লিকা ও আস্তে আস্তে নেশার ট্যাবলেট খাওয়ানো শুরু করে্। মল্লিকা জানে না সেটা কিসের ট্যাবলেট। ততদিনে সে বুঝতে না বুঝতেই নেশার চরম অবস্থায় চলে যায়। স্বাভাবিক জীবনে আসার স্বপ্ন ধ্বংসস্তূপে পরিণত হয়। এভাবেই নেশা এবং যৌন কাজ চলমান অবস্থায় তার কোলে আসে একটি ফুটফুটে ছেলে সন্তান। ছেলেটি আস্তে আস্তে বড় হতে থাকে। ছেলের মুখের দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত নেয় শতকষ্ট হলেও নেশার জগৎ থেকে বেরিয়ে আসবে। কিন্তু ছেলের মুখে দুমুঠো আহার তুলে দেওয়ার জন্য এই যৌন পেশা চালিয়ে যাচ্ছে। বর্তমানে তার সন্তান অপরাজেয়-বাংলাদেশ সেল্টার হোমে ডে কেয়ারে অবস্থান করছে। শুরু হয় সন্তানের ভবিষ্যত নিয়ে আর এক যুদ্ধ। তার সন্তানকে প্রতিষ্ঠিত করেই সন্তানের পরিচয়ে সে বেঁচে থাকতে চায়। এটাই তার জীবনের শেষ চাওয়া। তার জীবনের নির্মমতার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। জীবনের সুন্দর স্বপ্ন গুলো শুকিয়ে নিথর পাথর হয়ে যাওয়ায় আর কোনো অর্জনই তার অবশিষ্ট নেই। সে মনে করে ব্যর্থতাই যেন তার শেষ পুঁজি। তারপরও সে স্বপ্ন দেখে ছেলে বড় হয়ে একদিন মাকে সম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত করবে।

এদিকে ওই অসহায় কন্যাশিশু মল্লিকার মতো এমন অনেক শিশুদের বিষয়ে অপরাজেয় বাংলাদেশের অনুসন্ধানে উঠে আসে করুণ জীবন কাহিনী। যেসব কারণে ভুল জন্মনিবন্ধনের কারণে নাগরিক অধিকার পেতে এমন অনেক শিশুদের ক্ষেত্রে অনেক সমস্যা ও জটিলতা দেখা দেয়, সেগুলো হলো- জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। পাচার ও শোষণের ঝুঁকি বৃদ্ধি পায়। আইনি সহায়তা ও কেস ম্যানেজমেন্টে জটিলতা তৈরি হয়। বয়সভিত্তিক সুরক্ষা আইন কার্যকরভাবে প্রয়োগ করা যায় না। বিশেষত ঈঝঞ – এর শিকার ও ঝুঁকিপূর্ণ শিশুদের ক্ষেত্রে সঠিক জন্মনিবন্ধন না থাকায় পুনরায় শোষণের ঝুঁকি তৈরি হয়।

এই পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় অপরাজেয়-বাংলাদেশ বেশ কয়েকটি সুপারিশ তৈরি করে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের আহবান জানিয়েছে। সংস্থাটি বলছে, অপ্রাপ্য শিশুদের সর্বোত্তম সুরক্ষার জন্য ১. জন্মনিবন্ধন প্রক্রিয়াকে শিশুবান্ধব ও সারভাইভার-সেনসিটিভ করতে হবে। ২. স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও রেজিস্ট্রারদের জন্য নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। ৩. অপ্রাপ্য (Oprappo) অপশনের ব্যবহার সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা জারি করা প্রয়োজন। ৪. সামাজিক সুরক্ষা, রেফারেল সেবা ও জন্মনিবন্ধনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।

এসব বিষয়ে দ্রুত সমাধানের জন্য অপরাজেয় বাংলাদেশ এর পক্ষ থেকে বাস্তব যেসব পদক্ষেপের সুপারিশ করা হয়েছে সেগুলো হলো : ১. জন্মনিবন্ধনে জালিয়াতি রোধে শক্তিশালী মনিটরিং ব্যবস্থা। ২. যেকোনো সংশোধনের জন্য বাধ্যতামূলক হলফনামা ও ডকুমেন্টারি যাচাইকরণ। ৩.ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য ফি মওকুফ ও দ্রুত সেবা নিশ্চিতকরণ। ৪. কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ। এবং ৫. সরকার ও এনজিও সমন্বয়ে রেফারেল ও ফলোআপ ব্যবস্থার উন্নয়ন করা দরকার।

সংস্থাটির মতে, সঠিক জন্মনিবন্ধনই হলো শিশুর পরিচয়, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার ভিত্তি। ভুল জন্মনিবন্ধন বন্ধে অবিলম্বে সমন্বিত নীতিগত উদ্যোগ গ্রহণ না করলে শিশু পাচার ও শোষণ প্রতিরোধের প্রচেষ্টা ব্যাহত হবে। এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার সময়।

জনপ্রিয় সংবাদ

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু পাচার ও শোষণ প্রতিরোধে দরকার সমন্বিত নীতিগত উদ্যোগ

পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময়

আপডেট সময় ১০:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬