লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় বৈশাখী আক্তার শ্রাবনী (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ জুন দুপুরে ইসলামপুর পৌর এলাকার নটারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বৈশাখী আক্তার শ্রাবনী ওই গ্রামের বাহার উদ্দিনের কন্যা। সে ইসলামপুর জেজেকেএম গালর্স স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রাবনীর বাবা ও মা চাকরির সুবাধে শরিয়তপুরে বসবাস করায় সে নানার বাড়িতে থাকে। ২৯ জুন দুপুরে পাশর্^বর্তী খালার ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।
বাংলার চিঠি ডেস্ক : 



















