ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শাহবাজপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আটক ৬

হামলার ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করে। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়েছে মজু শেখ ও তার ভাড়াটিয়া বাহিনী। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। ২৫ জুন দুপুরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত এ হামলা চালায়। এতে প্রায় ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানান তার স্বজনরা।

এলাকাবাসী জানায়, শাহবাজপুর ইউনিয়নের রাজপাড়া গ্রামে ইসমাইল হোসেনের ছেলে জামাল মিয়ার সাথে একই গ্রামের গেন্দা শেখের ছেলের মজিবর রহমান মজুর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২৫ জুন হঠাৎ করেই উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান জানান, শাহবাজপুর রাজপাড়া জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। পরে সেখানে থেকে ছয়জনকে আটক করা হয়। সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং মারামারির ঘটনায় উভয় পক্ষকে মামলা দায়েরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শাহবাজপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, আটক ৬

আপডেট সময় ১০:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১