ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রুকনাই আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ পরিবার নিঃস্ব

মেলান্দহের রুকনাই আশ্রয়ণ প্রকল্পে ৪ মে সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুকনাই আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বড় একটি ঘর পুড়েছে। এতে ওই ঘরে আশ্রিত ২০টি অসহায় পরিবারের চৌকি, বিছানা, মশারিসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। ৪ মে সন্ধ্যায় ওই ঘরের একটি কক্ষে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ৪ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেলান্দহের দুরমুঠের রুকনাই আশ্রয়ণ প্রকল্পের মুরাদুজ্জামানের কক্ষে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে ওই কক্ষে আগুন লেগে যায়। আগুন মুহূর্তের মধ্যে সারা ঘরে ছড়িয়ে পড়ে। প্রায় দুই হাজার বর্গফুটের ওই ঘরটির বিভিন্ন কক্ষে ২০টি অসহায় পরিবার থাকত। আগুনে সবগুলো পরিবারের চৌকি, বিছানা, মশারিসহ ঘরের সকল আসবাবপত্র ও মজুদ খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের কাছে হওয়ায় ইসলামপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মেলান্দহ থেকেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায় ঘটনাস্থলে। এতে আরো অন্তত: ৪০টি পরিবার আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. খায়রুল আলম বাংলারচিঠিডটকমকে বলেন, কেউ বলছে গ্যাসের চুলা থেকে আগুন লেগেছে। আবার কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বড় একটি ঘর পুড়ে ২০টি পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাশের ঘরগুলোতে আশ্রিত আরও অন্তত: ৪০টি পরিবার আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

রুকনাই আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ পরিবার নিঃস্ব

আপডেট সময় ১২:০০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১