ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

বকশীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে চাচার বিরুদ্ধে ভাতিজাদের সংবাদ সম্মেলন

মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভাতিজারা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ভাতিজারা।

২২ এপ্রিল দুপুর ১২টায় মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর উজান পাড়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভাতিজা জয়নাল আবেদিন, আবদুল ওয়াহাব ও আবদুল ওয়াহাবের ছেলে রাসেল মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, আমাদের বাবা মৃত রইছ উদ্দিন ও আবদুর রশিদ মাষ্টার দুই ভাই। আমার বাবা মারা যাওয়ার পর হিস্যা অনুযায়ী আমরা তিন ভাই ১৫ বিঘা জমির মালিক। আমার চাচা আবদুর রশিদ মাষ্টার বাকি জমির মালিক। কিন্তু আমাদের চাচা প্রভাবশালী হওয়ায় প্রতিনিয়ত আমাদের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার পায়তারা করে যাচ্ছেন। তিনি আমাদের তিন ভাই, আমাদের ছেলে, ছেলের বউসহ সবাইকে মিথ্যা মামলায় জড়িয়ে থানা ও আদালতে মামলা দায়ের করেন।

আমাদের দখলীয় জমি তিনি ভোগ করার জন্য ২৫টি মামলা দায়ের করেন আমাদের নামে। ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো নিষ্পত্তি হয়ে আরও তিনটি মামলা চলমান রয়েছে। আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তিনি কূটকৌশল অবলম্বন করে আমাদের অহেতুক হয়রানি করছেন। তিনি আমাদের জমিতে এসে আত্মহত্যার হুমকি দিয়ে আমাদের ফাঁসাতে চাইছেন।

তাই আমাদের চাচার দায়ের করা মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি তাকে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ সময় বকশীগঞ্জে কর্মরত সাংবাদিক, ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে চাচার বিরুদ্ধে ভাতিজাদের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১