ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

জামালপুরে সাংবাদিক গড়ার কারিগর শফিক জামানকে স্মরণ

বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। ছবি : বাংলারচিঠিডটকম

আসমাউল আসিফ, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সাংবাদিক গড়ার কারিগর জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শফিক জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করল জেলার সাংবাদিক ও সূধীজনরা। ১২ এপ্রিল এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা প্রেসক্লাব।

জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

এছাড়াও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অজয় কুমার পাল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, সহসভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, নিউ নেশনের শাহ জামাল, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএটিভির ফজলে এলাহী মাকাম, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, ইত্তেফাকের জাহিদুর রহমান উজ্জল, দৈনিক আজকের জামালপুরের হাফিজুর রহমান, সাংস্কৃতিক কর্মী জাকিউল ইসলাম খান টিপু প্রমুখ।

প্রয়াত শফিক জামানের হাত ধরে জেলার অর্ধ শতাধিক সাংবাদিক গণমাধ্যমের সাথে যুক্ত হন। তারা বর্তমানে দেশের প্রতিষ্ঠিত স্বনামধম্য গণমাধ্যমগুলোতে কর্মরত থেকে জামালপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছেন। শফিক জামানের এই শিষ্যরাই আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

এ সময় বক্তরা আরও বলেন, শফিক জামান জামালপুরের সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র, তার হাত ধরেই জামালপুরের সাংবাদিকতার নতুন অধ্যায় শুরু হয়। তার আদর্শকে ধারণ করে সাংবাদিকদের পথ চলতে আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, গত ২০১৯ সালের ১২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য জামালপুর হতে ময়মনসিংহ যাওয়ার পথে মৃত্যু হয় সাংবাদিক শফিক জামানের।

আপলোডকারীর তথ্য

শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরে সাংবাদিক গড়ার কারিগর শফিক জামানকে স্মরণ

আপডেট সময় ০৭:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১