ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

মুজিব জন্মশত গোল্ডকাপ ফুটবলে মাদারগঞ্জ পৌরসভাদল উঠেছে কোয়াটার ফাইনালে

জামালপুর সদর উপজেলা ও মাদারগঞ্জ পৌরসভা দলের খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ৩১ মার্চ অনুষ্ঠিত মুজিব জন্মশত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় বিজয়ী হয়ে কোয়াটার ফাইনালে উঠেছে মাদারগঞ্জ পৌরসভা দল। এদিন হেরেছে জামালপুর সদর উপজেলা দল। ১ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় প্রথম কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে সরিষাবাড়ী উপজেলা ও মেলান্দহ উপজেলা দল।

সূত্র জানায়, ৩১ মার্চ বিকেলে হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠে নামে জামালপুর সদর উপজেলা ও মাদারগঞ্জ পৌরসভা দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোন দল গোলের মুখ দেখেনি। অবশেষে খেলা গড়ায় টাই ব্রেকারে। টাই ব্রেকারে ৪-১ গোলে জামালপুর সদর উপজেলা দলকে পরাজিত করে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে নেয় মাদারগঞ্জ পৌরসভা দল। ম্যাচে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের গোলরক্ষক জিয়া। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম ইমন এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন মো. শাহ আলম, ইব্রাহিম খলিল ও সাদুইর রহমান পল।

ম্যাচসেরা বিজয়ী দলের গোলরক্ষক জিয়ার হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচ শেষে গোলরক্ষক জিয়াকে সেরা ফুটবলারের পুরস্কারের তিন হাজার টাকার টোকেন তুলে দেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। এ সময় জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, জামালপুর পৌরশাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, ক্রীড়া সংগঠক ও ম্যাচ কমিশনার ফেরদৌস হাসান লিটন, মুজিব জন্মশত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপ-কমিটির আহ্বায়ক জিএসএম মিজানুর রহামন এবং সদস্য সচিব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ২৮ মার্চ দুপুরে মুজিব জন্মশত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এই টুর্নামেন্টে ময়মনসিংহ সিটি করপোরেশন, টাঙ্গাইল, শেরপুর ও বগুড়া জেলা, কুড়িগ্রামের রৌমারী উপজেলা এবং জামালপুর জেলার জামালপুর সদর উপজেলা, জামালপুর পৌরসভা, মেলান্দহ উপজেলা, মাদারগঞ্জ পৌরসভা, দেওয়ানগঞ্জ উপজেলা, সরিষাবাড়ী উপজেলা ও ইসলামপুর উপজেলা একাদশ দল অংশ নেয়।

১ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় টুর্নামেন্টের প্রথম কোয়াটার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সরিষাবাড়ী উপজেলা ও মেলান্দহ উপজেলা দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

মুজিব জন্মশত গোল্ডকাপ ফুটবলে মাদারগঞ্জ পৌরসভাদল উঠেছে কোয়াটার ফাইনালে

আপডেট সময় ১২:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১