ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬৫ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৬০৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ৮৬৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৬২ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫১০ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ১৫ হাজার ৯৮৯ জন করোনা থেকে সুস্থ হলো।

১৭ মার্চ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ২৪ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৪৮১টি। এ পর্যন্ত দেশে মোট ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ আটজন ও নারী তিনজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৫০৯ জন ও নারী দুই হাজার ৯৯ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ষাটোর্ধ্ব আটজন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের একজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে একজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬৫ জন

আপডেট সময় ০৮:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১