ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দোয়া ও কোরআনের বরকতে মহামারি থেকে রক্ষা করেছেন আল্লাহ: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রিয় বান্দাদের দোয়ার বরকতে মহান আল্লাহতায়ালা বাংলাদেশকে করোনা মহামারির ভয়াবহ পরিণতি হতে রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি পরিস্থিতিতে বাংলাদেশের হিফজ মাদরাসাগুলো খোলা রাখার ব্যবস্থা করেছিলেন। তিনি ভেবেছেন দিন-রাতে মহান আল্লাহতায়ালার বাণী তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহতায়ালা হয়ত এ মহামারি পরিস্থিতি থেকে বাংলাদেশের জনগণকে হেফাজত করবেন।

আমি বিশ্বাস করি আল্লাহতায়ালা হাফেজ-আলেমসহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করেছেন। বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো।

৩ মার্চ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ সাহানে আন্তর্জাতিক কিরাত সংস্থা আয়োজিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব তরুণ ও যুব সম্প্রদায় বিশেষ করে বাংলাদেশের তরুণ যুবকদের মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়াতকে জনপ্রিয় করে তোলা, কোরআনভিত্তিক জীবন গঠনে আগ্রহ সৃষ্টি এবং এর প্রচার প্রসারে আজকের আন্তর্জাতিক কিরাত সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ অনেক অবদান রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও ইসলামের খেদমতে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করছেন।

আন্তর্জাতিক এ কিরাত সম্মেলনে বাংলাদেশ, মিসর, ইরান, তুরস্ক,আফগানিস্তানসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্বারী সাহেবরা পবিত্র কোরআন থেকে সুললিত কণ্ঠে তিলাওয়াত করে শ্রোতাদের মুগ্ধ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দোয়া ও কোরআনের বরকতে মহামারি থেকে রক্ষা করেছেন আল্লাহ: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:০০:১০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১