ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

ইসলামপুরে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে আরও ৮৮ পরিবার

গৃহহীনদের জন্য ঘরের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য খাস জমিতে নির্মাণ করা হয়েছে সরকারি ঘর। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে ঘর পাবেন উপজেলার ৮৮টি পরিবার। এতে করে মাথা গোঁজার ঠাঁই পাবেন ভূমিহীনরা।

২ জানুয়ারি সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান দুলাল ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় যাদের জমিও নেই ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা যাদের ঘর নেই জমি নেই তাদের পুর্নবাসন করছেন। তার নেতৃত্বে সারা দেশে আমরা কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করতে চাই।

প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ১২টি ইউনিয়নে উপকারভোগীরা এই ঘরের সুবিধা পাবেন। ২ শতাংশ খাস জমিতে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট আধাপাকা ঘরের সাথে বারান্দা, রান্না ঘর ও সংযুক্ত টয়লেটসহ নির্মাণ কাজ করা হচ্ছে। খুব শিঘ্রই প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে গৃহহীনদের তা বুঝিয়ে দেওয়া হবে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক এ এম আবু তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান রোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

ইসলামপুরে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে আরও ৮৮ পরিবার

আপডেট সময় ০২:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১