ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৪

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১ হাজার ২৩৪ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ছয় হাজার ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৩৪৫ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৪৬ হাজার ৬৯০ জন করোনা থেকে সুস্থ হলো।

২৪ ডিসেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩৮৯টি। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ২২৭টি। এ পর্যন্ত দেশে মোট ৩১ লাখ ৩৫ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৫ জন ও নারী চারজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে পাঁচ হাজার ৬২২ জন ও নারী এক হাজার ৭৫৬ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন ও ষাটোর্ধ্ব ১৪ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, ময়মনসিংহ বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজন। এর মধ্যে হাসপাতালে ১৭ জন ও দুজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৪

আপডেট সময় ০৪:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০