ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বন্যা পরবর্তী মাদারগঞ্জ ও ইসলামপুরে কাজের বিনিময়ে টাকা কার্যক্রম শুরু

মাদারগঞ্জে কাজের বিনিময়ে টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

চলতি বছরের হয়ে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে জামালপুরে চলমান ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমী বন্যা কবলিত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের’ আওতায় মাদারগঞ্জ ও ইসলামপুরে ১৫ ডিসেম্বর শুরু হয়েছে কাজের বিনিময়ে টাকা প্রদান কার্যক্রম। ইউকে এইড এর অর্থায়নে কারিতাস ও ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংঘ।

ইসলামপুরে কাজের বিনিময়ে টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত কার্যক্রম মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নে উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক এবং ইসলামপুর কুলকান্দি ইউনিয়নের বোয়ালমারী গ্রামে সড়ক মেরামত কাজ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওবায়দুল হক বাবু। উভয় ইউনিয়ন পরিষদের সদস্যদের পাশাপাশি এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, পরিচালক মানবসম্পদ উন্নয়ন জাহাঙ্গীর সেলিম, পরিচালক অর্থ ও প্রশাসন জিয়াউর রহমান, ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপক চন্দন সি গোমেজ, নিরাপদের প্রতিনিধি কান্তা, উন্নয়ন সংঘের পরিবীক্ষণ কর্মকর্তা কমল পাল, প্রকল্প কর্মকর্তা শাহজাহান মিয়া, সাব্বির হোসেন রিয়াদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

উন্নয়ন সংঘ সূত্র জানায়, প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক মেরামত, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, ক্ষতিগ্রস্ত নলকূপ মেরামত, বাড়িভিটা উঁচুকরণ, হাঁস ও ছাগল বিতরণ করা হবে। প্রকল্প থেকে সরাসরি দুই হাজার ১১০টি পরিবার উপকৃত হবে। এছাড়া মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত, পয়ঃনিস্কাশন, নিরাপদ পানি, স্বাস্থ্য ও পুষ্টির দিক থেকে উপকার পাবে।

কাজের বিনিময়ে টাকা প্রদান কার্যক্রমের উপকারভোগীরা। ছবি : বাংলারচিঠিডটকম
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বন্যা পরবর্তী মাদারগঞ্জ ও ইসলামপুরে কাজের বিনিময়ে টাকা কার্যক্রম শুরু

আপডেট সময় ০৬:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০