ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ৯ মাদকাসক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
র‌্যাবের অভিযানে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে নয়জন মাদকাসক্তকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের একজনকে এক মাস ও আটজনের প্রত্যেককে পনেরো দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় এ অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্ত মাদকাসক্তরা হলো জামালপুর পৌরসভার পিংগলহাটি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রায়হান সাকিব শান্ত (২৫), সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. শ্যামল (২৮), জামালপুর পৌরসভার ব্রাহ্মনপাড়া পুলিশ লাইন এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আবুল কালাম আজাদ (২৪), মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. গোলাম মোস্তফা রবিন (৩৯), সরিষাবাড়ী উপজেলার করগ্রামের মৃত করিম আকন্দের ছেলে মো. ফারুক হোসেন আকন্দ (৪৪), নলদাইদ গ্রামের মো. হয়রত আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪০), জামালপুর পৌরসভার বেলটিয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. বাবু (২০), জামালপুর শহরের মুকুন্দবাড়ী এলাকার মো. হযরত আলীর ছেলে মো. শামীম (৩৫) ও বন্দেরবাড়ী এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে মো. আনিছ (৩৮)।

তাদের মধ্যে মো. রায়হান সাকিব শান্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. শ্যামল, মো. আবুল কালাম আজাদ, মো. গোলাম মোস্তফা রবিন, মো. ফারুক হোসেন আকন্দ, মো. শফিকুল ইসলাম, মো. বাবু, মো. শামীম ও মো. আনিছকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় এ কারাদণ্ড দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে ৯ মাদকাসক্ত গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮