ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি আটক

আটক মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

আটক মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জিগাতলা এলাকা থেকে ১২০টি ইয়াবা বড়ি ও এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ১৫ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মাদক কারবারি হলেন মো. সুমন রহমান সজিব (৩২)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার লাঠিয়ালডাঙ্গা গ্রামের মো. নুরুল হকের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ১৫ অক্টোবর দুপুর একটার দিকে বকশীগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার মালিরচর জিগাতলা গ্রামের মো. মাহার আলীর বসতবাড়ির উত্তর পার্শ্বে বকশীগঞ্জ-সাধুরপাড়া সড়ক থেকে মাদক কারবারি মো. সুমন রহমান সজিবকে আটক করা হয়।

আটক মাদক কারবারির কাছ থেকে ১২০টি ইয়াবা বড়ি, এক কেজি গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

মাদক কারবারি মো. সুমন রহমান সজিবের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি আটক

আপডেট সময় ১২:৫১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০