ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে দুই মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

নালিতাবাড়ীতে কবর থেকে যুবকের লাশ উত্তোলন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ওসমান আলী নামে এক যুবকের মৃত্যুর দুই মাস ৫ দিন পর তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য ২১ সেপ্টেম্বর বিকালে উপজেলার রাজনগর ইউপির বড়ডুবি এলাকা থেকে নির্বাহী হাকিম মিজানুর রহমানের উপস্থিতিতে ওই যুবকের লাশ উত্তোলন করা হয়। ওসমান স্থানীয় আবুল হাসেমের ছেলে।

নিহত ওসমানের বড় ভাই আছিম উদ্দিনের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬ জুলাই রাতে স্থানীয় রাকিব, সিদ্দিক ও সাইফুল তার ভাইকে হত্যা করে। পরে সাইফুল তাদের পরিবারের সবাইকে আটকে রেখে ওসমানের লাশ দাফন করে। ওইসময় বাড়ি থেকে অনেকটা দূরের একটি কবরস্থানে ওসমানের লাশ দাফন করা হয়। এ ঘটনা স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশকে জানাতে নিষেধ করে সাইফুল। পরে গত ১৭ আগস্ট ৪ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করার পর ২১ সেপ্টেম্বর ওসমানের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

নালিতাবাড়ী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

অন্যদিকে ময়নাতদন্তের পরই জানা যাবে ওসমানের মৃত্যুর আসল কারণ এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মিজানুর রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

নালিতাবাড়ীতে দুই মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

আপডেট সময় ০৭:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০