ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে খুনসহ ৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার দুই আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নয়াগ্রাম থেকে খুনসহ ৭টি মামলার দুই আসামিকে ৩০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২২ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর মাঠেরঘাট (নতুন গ্রাম) গ্রামের মৃত জামাল মিস্ত্রির ছেলে মো. নজরুল ইসলাম (৫৮) ও উত্তর গোয়ালকান্দা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. রুকনুজ্জামান ওরফে রিপন (৫৫)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ২২ আগস্ট বিকেল তিনটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার নয়াগ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মো. শামছুল আলমের বাড়ির সামনে পাথরের চর-তারাটিয়া বাজার রাস্তা থেকে খুনসহ ৭টি মামলার আসামি মো. নজরুল ইসলাম ও মো. রুকনুজ্জামান ওরফে রিপনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার ইয়াবা। ছবি : বাংলারচিঠিডটকম

তাদের কাছ থেকে ৩০০টি কথিত অ্যাম্ফিটামিনযুক্ত গোলাপী রঙের ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সেগুলোর আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা মাত্র।

আসামিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে খুনসহ ৭ মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০