ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে নিহত ১, গ্রেপ্তার ৪

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইজ্জত আলী (৩৫) নামের এক মৌসুমী ফল বিক্রেতা নিহত হয়েছেন। উপজেলার নারায়নখোলা বেপাড়ীপাড়া এলাকায় ৫ আগস্ট ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার আব্দুস সালামের ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে নারায়ণখোলা বেপাড়ীপাড়া এলাকার সোহাগ মিয়া (২৪), হাসেম আলী (৩৫), মাজু (৩২) ও ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের স্ত্রী সুমি আক্তার ও তার পরিবারের লোকজন জানান, ইজ্জত আলী মৌসুমী ফল বিক্রেতা। সোহাগ মিয়া ফোন দেয় বাহিরে যাওয়ার জন্য। তখন ইজ্জত আলী ৫০ হাজার টাকা নিয়ে ফলের চালার আনার জন্য ময়মনসিংহের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পড়ে মাজু ও হাসেম আহত অবস্থায় ইজ্জত আলীকে বাড়িতে দিয়ে তারা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই মারা যান ইজ্জত আলী। তবে রাতের বেলায় জুয়া খেলায় তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়ার জেরে মারপিট হয়। সেই মারপিটের কারণেই তার মৃত্যু হতে পারে বলে অনেকেই ধারণা করছেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে। লাশ ময়নাতদন্তসহ মামলা গ্রহণের প্রস্ততি চলছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে নিহত ১, গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০