ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে যুবককে জুতার মালা পরানোর অভিযোগে ৭ মাতাব্বর গ্রেপ্তার

যুবককে জুতার মালা পরানোর অভিযোগে গ্রেপ্তার ৭ মাতাব্বর। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

চাঁদা না পেয়ে মিথ্যা মানহানীর অভিযোগ তুলে সিদ্দিক আকন্দ নামের এক যুবককে গলায় জুতার মালা দিয়ে হাট বাজারসহ পুরো গ্রাম ঘুরানোর অভিযোগে অবশেষে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ৭ গ্রাম্য মাতাব্বরকে গ্রেপ্তার করেছে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ওই গ্রামের প্রভাবশালী খানবাড়ির লোকজন সিদ্দিক আকন্দর বিরুদ্ধে এক নারীর ইজ্জত লুন্ঠনের অভিযোগ তুলে। সেই সাথে তার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা চায়। চাঁদা না দিলে তাকে দোষী করে গ্রামে অপপ্রচার চালায়। গত ২০ জুলাই হাটমাগুড়া গ্রামের নওশের আলীর বাড়িতে জোরপূর্বক শালিশী বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে সিদ্দিক আকন্দ নিজেকে নির্দোষ দাবি করলেও ওই শালিশের মাতাব্বররা তাকে মারপটি করে এবং গলায় ছেড়া জুতা দিয়ে হাটমাগুড়া বাজার ও পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়ায়।

পরদিন সিদ্দিক আকন্দ থানায় ওই গ্রামের ২২ জন মাতাব্বরকে বাদী করে মামলা দায়ের করলে পুলিশ ২২ জুলাই ভোররাতে ওই গ্রামের উজ্জল খান গেন্দা (৫০), বাদশা খান (৫২), জুলহাস খান (৪৫), আজম খান (৪৮), মোনায়েম খান (৪৫), মোখলেছুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করে। তাদেরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারগঞ্জে যুবককে জুতার মালা পরানোর অভিযোগে ৭ মাতাব্বর গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০