ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

মৃধাপাড়ায় নানী-নাতনিসহ জামালপুর জেলায় ১৩ জন করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে এবার করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা এক গৃহিনীর মেয়ে ও বৃদ্ধা মায়ের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২ জুলাই জেলায় ওই নানী-নাতনিসহ নতুন করে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২ জুলাই জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের প্রথম রাউন্ডে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৩ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদরে ছয়জন, ইসলামপুরে চারজন, মাদারগঞ্জে দু’জন ও বকশীগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।

জামালপুর সদরে নতুন করে আক্রান্তদের মধ্যে আগে আক্রান্ত একটি বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থার নারী কর্মকর্তার এইচএসসি পরীক্ষার্থী মেয়ে (১৮) ও বৃদ্ধ মা (৫৫) রয়েছেন। ২৮ জুন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে ওই নারী কর্মকর্তা শহরের মৃধাপাড়ায় নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে আসায় তার মা ও মেয়ের নমুনাও ল্যাবে পাঠালে করোনা পজিটিভ আসে। এবার নানী-নাতনিও একই বাসায় আলাদা কক্ষে আইসোলেশনে চিকিৎসাধীন থাকবেন বলে জানিয়েছেন সদরের ইউএইচএফপিও চিকিৎসক মো. লুৎফর রহমান।

অপরদিকে বকশীগঞ্জ উপজেলায় কন্ট্যাক্ট ট্রেসিং করে বকশীগঞ্জ পৌরসভার ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষায় একজন পুরুষ কর্মচারীর করোনা পজিটিভ আসে। বকশীগঞ্জের ইউএইচএফপিও চিকিৎসক প্রতাপ কুমার নন্দী এ প্রতিবেদককে জানান, বকশীগঞ্জ পৌরসভার একজন নারী কর্মচারীর স্বামী দেওয়ানগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হলে সেই সন্দেহ থেকে ওই নারী কর্মচারীসহ ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১২ জনের নমুনা পরীক্ষায় ওই একজন পুরুষ কর্মচারীর করোনা পজিটিভ আসে। তবে ওই নারীসহ আরও দু’জনের নমুনা ল্যাবে পরীক্ষার অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া জেলায় নতুন করে আক্রান্ত অন্যান্যদের মধ্যে ইসলামপুরে বয়স্ক এক দম্পতি, ইসলামী ব্যাংকের তিনজন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পরিবারের সদস্য রয়েছেন।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, নতুন শনাক্ত ১৩ জনসহ এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৫৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২৩৮ জন এবং মারা গেছেন নয়জন। বর্তমানে ৩৫২ জন করোনার রোগী প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মৃধাপাড়ায় নানী-নাতনিসহ জামালপুর জেলায় ১৩ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৪:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০