ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে কৃষক-কৃষাণীরা পেলেন বীজ, সার ও নগদ টাকা

বীজ, সার ও নগদ টাকা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাহ হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষোষিত কার্যক্রম বাস্তবায়নে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ২৫৬ জন কৃষক ও কৃষাণীর মাঝে নানা জাতের সবজি বীজ, সার ও নগদ টাকা বিতরণের উদ্বোধন করা হয়েছে।

২৩ জুন দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় থেকে পাররামরামপুর, হাতীভাঙ্গা, চুকাইবাড়ী ইউনিয়নের ৯৬ জন কৃষক ও কৃষাণীর মাঝে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষিত পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে পারিবারিক কৃষির আওতায় সবজি চাষের জন্য উপজেলার ৮টি ইউনিয়নের ২৫৬ জন কৃষক ও কৃষাণীদের মাঝে লাউ, সিম, লালশাক, কলমি শাক, ডাটা, মুলা, পুঁইশাক ও চিচিংগা চাষের জন্য বীজ ও সারের জন্য জনপ্রতি ৪৩৫ টাকা, বাগান বেড়া দেওয়ার জন্য ১ হাজার টাকা এবং পরিচর্যার জন্য ৫০০ টাকা হিসাবে ১ হাজার ৯৩৫ টাকা বিতরণ শুরু হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুলহুদাসহ অন্যান্য কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

দেওয়ানগঞ্জে কৃষক-কৃষাণীরা পেলেন বীজ, সার ও নগদ টাকা

আপডেট সময় ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০