ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

জামালপুরে মৃত ব্যক্তিসহ আরও করোনা শনাক্ত ১৮, মোট মৃত্যু ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলায় ১১ জুন নমুনা পরীক্ষার প্রতিবেদনে মৃত একজন সাবেক ইউপি সদস্যসহ নতুন করে আরও ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী ও ১৫ জন পুরুষ। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত হয়ে পাঁচজনের মৃত্যু এবং মোট আক্রান্ত হলেন ৩৮৫ জন। সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১১ জুন জামালপুরের ১১৭টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে ইসলামপুরে চারজন, সরিষাবাড়ীতে পাঁচজন, জামালপুর সদরে ছয়জন এবং মেলান্দহে করোনার উপসর্গ নিয়ে কুলিয়া ইউপির সাবেক সদস্য মো. মোজাম্মেল হক মজনুসহ (৬৫) তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সরকারি স্বাস্থ্যবিভাগের দুজন ডিপ্লোমা চিকিৎসক (স্যাকমো), হাসপাতালের একজন ওয়ার্ডবয়, বেসরকারি কোম্পানির ওষুধ বিক্রয় প্রতিনিধি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের দুজন ছাত্র, পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যান, ব্যবসায়ী ও সাধারণ পরিবারের লোকজন রয়েছেন।

জামালপুরে সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, জামালপুরে ৫ এপ্রিল প্রথম করোনার রোগী শনাক্ত হওয়ার পর করোনায় আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যসহ এ পর্যন্ত জেলায় পাঁচজনের মৃত্যু হলো। এর আগে ইসলামপুরে দু’জন নারীর মৃত্যুর পর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ, দেওয়ানগঞ্জে ও মেলান্দহ উপজেলায় দু’জন পুরুষ ব্যক্তি ময়মনসিংহের কভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১১ জুন করোনা শনাক্ত হওয়া সাবেক ইউপি সদস্যের নিজ বাড়ি এবং তার ভগ্নিপতির বাড়ির স্বজনদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে।

তিনি আরও জানান, নতুন এই ১৮ জনসহ জেলায় মোট করোনায় আক্রান্ত ৩৮৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৬ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ভর্তি আছেন ৩৪ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ১৬৮।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

জামালপুরে মৃত ব্যক্তিসহ আরও করোনা শনাক্ত ১৮, মোট মৃত্যু ৫

আপডেট সময় ০১:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০