ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

বকশীগঞ্জে আরও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আওতাধীন বাট্টাজোড় ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কর্মরত একজন পুরুষ স্বাস্থ্য সহকারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ১৪ মে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ১১১ জন। জেলার সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজে সদ্য চালু হওয়া পিসিআর ল্যাবে ১৪ মে ৪৫টি নমুনা পরীক্ষা করানো হয়। সবগুলোর ফলাফলে করোনা নেগেটিভ আসে। অপরদিকে একই দিনে রাত ৯টার দিকে ময়মনসিংহের পিসিআর ল্যাব থেকে আসা ফলাফলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে কর্মরত একজন স্বাস্থ্য সহকারীর নমুনায় করোনা পজিটিভ আসে।

বকশীগঞ্জের ইউএইচএফপিও চিকিৎসক প্রতাপ কুমার নন্দী এ প্রতিবেদককে জানান, ওই স্বাস্থ্য সহকারীর বয়স ৫১ বছর। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থেকে স্থানীয়দের স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। তার বাড়ি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরগ্রাম এলাকায়। তিনি বাড়ি থেকেই প্রতিদিন বকশীগঞ্জে কর্মস্থলে যাতায়াত করে থাকেন। ১২ মে বকশীগঞ্জ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে বলেন, ‘করোনায় আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারীকে তার বাড়ি থেকে এনে জামালপুরে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। যেহেতু দেওয়ানগঞ্জের বাড়ি থেকে কর্মস্থল বকশীগঞ্জে যাতায়াত করে থাকেন তিনি। সেহেতু তার বাড়িটি লকডাউন করা হয়েছে। এছাড়া তার সংস্পর্শে আসা তার বাড়ির স্বজনদের এবং কর্মস্থল বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে যারা যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরকে শনাক্ত করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

বকশীগঞ্জে আরও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০