ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

সরিষাবাড়ী : সরিষাবাড়ী উপজেলা হাসপাতাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে ডুবে সম্পদ মিয়া (৯) নামের এক ছাত্র মারা গেছে।

৩০ জুন, মঙ্গলবার সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সম্পদ মিয়া ওই গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ জুন দুপুরে সম্পদ মিয়া মাদরাসা থেকে ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল। পথে সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরে গোসল করার উদ্দেশ্যে ঝাঁপ দেয়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে ছোট বোনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী এ প্রতিবেদককে বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে।

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় ১১:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬