ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামপুরে সরকারের উন্নয়ন প্রচারণায় সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী

গঙ্গাপাড়ায় স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী ৪ সেপ্টেম্বর বিকেলে জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নের গঙ্গাপাড়া গ্রামে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে জনগণের মাঝে প্রচারণা চালিয়েছেন।

এ সময় সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী স্থানীয়দের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় উন্নয়নের গাড়িকে কেউ থামিয়ে দিতে পারবে না। মহাসড়কে বাংলাদেশ নামের যে গাড়িটি চালাচ্ছেন তো চালাচ্ছেনই। কারণ রাষ্ট্রপরিচালনায় তিনি বিশ্বের রোল মডেল।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সময় আমার বাবা সেক্টর কমান্ডার মেজর জেনারেল বীরউত্তম খালেদ মোশাররফ বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতা যুদ্ধ করেছেন। এখন আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দেশের অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করতে আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। পরে তিনি চর গোয়ালীনি ইউনিয়নের পিরিজপুর গ্রামে এক উঠান বৈঠকে যোগ দেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ইসলামপুরে সরকারের উন্নয়ন প্রচারণায় সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী

আপডেট সময় ০৯:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮