ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

ঝিনাইগাতীতে ব্যক্তি উদ্যোগে নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইগাতীতে ব্যক্তি উদ্যোগে নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ব্যাক্তি উদ্যোগে শ্রমজীবী নিম্নআয়ের দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নানা বাধ্যবাধকতার কারণে উপজেলায় কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। এ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও অনেকেই কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এর অংশ হিসাবে ৪ এপ্রিল সকালে উপজেলার মধ্য কাংশা এলাকার সমাজ সেবক জাকিউল হাসান রনি তার নিজ বাড়িতে প্রায় দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও সাবান।

এ সময় উপস্থিত ছিলেন রনির বাবা শাজাহান মিয়া, ইউপি সদস্য লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য মাজহারুল প্রমুখ।

জাকিউল হাসান রনি জানান, করোনাভাইরাসের কারণে এলাকার বহু শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই কিছু মানুষের কষ্ট লাঘবে তার নিজস্ব অর্থায়নে দেড় শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদের কর্মহীন গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইগাতীতে ব্যক্তি উদ্যোগে নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় ০৭:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০