ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

করোনা ভাইরাসে আক্রান্ত দেশ থেকে ফিরলে কয়েক দিন ঘরে থাকার পরামর্শ

বাংলারচিঠিডটকম ডেস্ক : করোনা ভাইরাস আক্রান্ত কোন দেশ থেকে কেউ দেশে ফিরলে তাকে কয়েকদিন ঘরে থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আয়োজিত আইইডিসিআর-এর নিয়মিত প্রেসব্রিফিংয়ে ১ মার্চ প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক চিকিৎসক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ পরামর্শ দেন।

অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্ত দেশগুলো থেকে কেউ ফিরলে তারা যেন ‘হোম কোয়ানেন্টাইনে’ থাকেন, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে যেন বের না হন।

তিনি বলেন, আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি, যারা বাইরে থেকে আসবেন, তারা বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে মাস্ক ব্যবহার করবেন। সম্ভব হলে গণপরিবহনে না গিয়ে নিজস্ব যানবাহনে যাবেন।

সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা অনুরোধ করছি, আপনারা অবশ্যই বাড়িতে অবস্থান করুন, জনসমাগম এড়িয়ে চলুন। যদি বাইরে যাওয়া খুবই দরকার হয়, তাহলে মাস্ক ব্যবহার করবেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

করোনা ভাইরাসে আক্রান্ত দেশ থেকে ফিরলে কয়েক দিন ঘরে থাকার পরামর্শ

আপডেট সময় ১০:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০