ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

শীতার্ত পাঁচশতাধিক মানুষের মাঝে তথ্য প্রতিমন্ত্রীর কম্বল বিতরণ

শীতার্তদের হাতে কম্বল তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অসহায় ও শীতার্ত পাঁচশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ১৭ জানুয়ারি সকালে এডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এ সময় তার বক্তব্যে বলেন, এই কম্বলগুলো দরিদ্র ও শীতার্তদের জন্য। কোনো দলীয় নেতা-কর্মীদের জন্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব শীতার্ত মানুষের কষ্ট ধারণ করেন বলে তাদের জন্য কম্বল পাঠিয়েছেন। কোন মানুষ শীতে কষ্ট করবে না। পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে। আমরা জনগণের পাশে ছিলাম এভাবে আজীবন থাকবো বলেও তিনি তার বক্তব্যে বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাব্বত কবীর, যুবলীগনেতা সাখাওয়াতুল আলম মুকুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকালে বয়ড়া ইসরাই আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে মোর্শেদা ফাউন্ডেশনের উদ্যোগে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

শীতার্ত পাঁচশতাধিক মানুষের মাঝে তথ্য প্রতিমন্ত্রীর কম্বল বিতরণ

আপডেট সময় ১০:১৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০