ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ীতে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সারাদেশের ন্যায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে খুশিতে মেতে উঠেছে কোমলমতি শিক্ষার্থীরা।

১ জানুয়ারি সকালে রাণী দি মনি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা একাডেমিক কর্মকর্তা রহুল আমিন বেগ, রাণী দি মনি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

আরামনগর কামিল মাদরাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়।ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে ১ জানুয়ারি সকালে সরিষাবাড়ীর সর্ববৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আরামনগর কামিল মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান মানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

নতুন বই হাতে পেয়ে আরামনগর কামিল মাদরাসার শিক্ষার্থী শফিকুল ইসলাম, রমযান আলীসহ আরো অনেকেই বলেন, আমরা সরকারিভাবে মাদরাসা থেকে নতুন বই পেয়ে অনেক খুশি হয়েছি। আমাদের মতো গরীব ছাত্রদের পক্ষে এতগুলো বই টাকা দিয়ে কেনা সম্ভব হতো না। বিনামূল্যে এসব বই দেওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪৪০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০